
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও সংঘর্ষের পর শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা ওই ব্যক্তিকে বিএনপির নেতা ইশরাক হোসেনের পাশে বসে বক্তৃতা দিতে দেখা গেছে একটি ভিডিওতে।
ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত ওই ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। শনিবার সন্ধ্যার পর কয়েকটি গণমাধ্যম ওই ভিডিও নিয়ে খবর প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।’
রহস্যময় ওই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি নেতা ইশরাক সাংবাদিকদের জানান, তিনি ওই ব্যক্তিকে চেনেন না। সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ওই ব্যক্তির সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন।
বিষয়টি নিয়ে শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়ে সাংবাদিকদের সামনে এক ব্যক্তির বক্তব্য দেওয়ার বিষয়টি বিএনপির মহাসচিবের দৃষ্টিগোচর হয়েছে। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে বিএনপি একেবারেই অবগত নয়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন নেতা-কর্মীদের খোঁজখবর নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে এলে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী দুই ব্যক্তিকে নিয়ে সেখানে আসেন এবং আহত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে চান। সাবেক এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও তাঁর সঙ্গে থাকা দুই ব্যক্তি কেন্দ্রীয় কার্যালয়ে থাকা বিএনপির আহত নেতা-কর্মীদের চিকিৎসার খোঁজখবর নিতে থাকেন। একপর্যায়ে সেখানে থাকা মিডিয়ার সঙ্গে তাঁরা কথা বলতে চান। একজন সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বা চার তারকার অধিকারী সাবেক জেনারেলের সম্মানেই তাঁদের পাশে বসেন ইশরাক।
ইশরাক হোসেন বলেন, কথা বলার আগপর্যন্ত তাঁর পরিচয়, অর্থাৎ নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া ব্যক্তিটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তাঁদের পাশে বসা ছাড়া তাঁর প্রত্যক্ষ কোনো অংশগ্রহণ ছিল না।
এই ব্যক্তির আসল পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে কারও জানার আগ্রহ থাকলে নিজ উদ্যোগে খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছেন ইশরাক।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
১৪ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১৬ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ দিন আগে