Ajker Patrika

পুলিশি হস্তক্ষেপে সাংবাদিকদের ওপর অযাচিত সহিংসতা গ্রহণযোগ্য নয়: জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পুলিশি হস্তক্ষেপে সাংবাদিকদের ওপর অযাচিত সহিংসতা গ্রহণযোগ্য নয়: জামায়াত

পুলিশি হস্তক্ষেপে সাংবাদিকদের ওপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অন্তত তিন জন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকগণ হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।

জুবায়ের আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা সাধারণত পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাঁদের ওপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

জামায়াতের এই নেতা সরকারের কাছে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানান। তিনি আরও বলেন, আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত