
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, বিএনপি সব সময় আইনের শাসনে বিশ্বাসী। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
মঈন খান অভিযোগ করে বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ মার্চ প্রথম অধিবেশনে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও অধিকাংশই আলোচনায় আনা হয়নি। কার্য উপদেষ্টা কমিটিতে সব অধ্যাদেশ সংসদের টেবিলে আনার বিষয়ে সম্মতি থাকার পরও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এবং আলোচ্যসূচিতে মাত্র একটি বিষয় রাখা হয়।
৩৬ মিনিট আগে
ঢাকা–রাষ্ট্র এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা আজ উপেক্ষিত—এমন অভিযোগ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পদ থেকে ইস্তফা দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি তাঁর...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিষ্টান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ-সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে...
১৮ ঘণ্টা আগে