
নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং দেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। বাংলাদেশেও নেই বাইরেও নেই, এটা তো হবেই। এ জন্যই বাংলাদেশে আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে।’
আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে—এমন প্রশ্নের জবাব সরাসরি না দিলেও আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজ সবার সেই শঙ্কা কেটে গেছে।’
গোয়েন লুইস বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কী করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে।’
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসা বিএনপি স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায়। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে চলমান স্বাস্থ্য সংকট ও শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখা। সংগঠনটির সভাপতি সামি আব্দুল্লাহ অভিযোগ তুলে বলেন, হল প্রশাসন ও হল সংসদ প্রকৃত আক্রান্তের সংখ্যা প্রকাশ না করে...
৮ ঘণ্টা আগে
আংশিক এ কমিটিতে মাস্টারদা সূর্যসেন হল শাখায় সাকিবুল হাসানকে আহ্বায়ক ও মো. আরমানুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। বিজয় একাত্তর হল শাখায় আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে সরদার তানভীর বিন নজরুলকে। অমর একুশে হল শাখায় রুবায়েত হাসান রিমনকে আহ্বায়ক এবং দিনাত হককে সদস্যসচিব করা হয়েছে...
৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটির অনুমোদনের পর পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের অনেকেই কমিটিতে স্থান পাননি বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগে