১৬ এপ্রিল বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে। আজ বুধবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। আজ সময় জানানো হয়।
এর আগে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। ১৬ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে আজ সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা করার পর এ (নির্বাচন) বিষয়ে কথা বলব।’ তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।’
এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।’
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, এর আগেও প্রধান উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করেছিলেন, তাঁর সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘বিভিন্ন দল ও পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
৩ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১৪ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
১৯ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
২০ ঘণ্টা আগে