
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘আমি মনে করি, তাঁর (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।'
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ক্যাম্পের আয়োজন করে।
রিজভী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম গতকাল সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকউন্টে পোস্ট দিয়ে জানান, রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। যেখানে শেখ মুজিবের ছবিটি ছিল সেটির সামনে দাঁড়িয়ে তোলা নিজের একটি ছবিও পোস্ট করেন মাহফুজ
রিজভী বলেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন, গণতন্ত্র হত্যার ধারা তাঁর হাত দিয়ে এসেছে। এর আগে ৬০–এর দশকে স্বাধিকারের আন্দোলন করেছিলেন তিনি, মানুষ তাঁকে বিশ্বাস করেছিল। ৭০–এ তাঁকে ভোট দিয়েছিল। কিন্তু তাঁর অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি। স্বাধীনতা যুদ্ধের আগে স্বাধিকার আন্দোলনে তাঁর কিছুটা ভূমিকার কথা জনগণ মনে রেখেছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
৬ ঘণ্টা আগে
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
কৃষকের অধিকার আদায় ও শিকড়ের সন্ধানে আত্মপ্রকাশ করেছে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘উন্মোচন’। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাষাভূষার বৈশাখ উন্মোচন-১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
৮ ঘণ্টা আগে
শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর হামলা এবং কুষ্টিয়ায় এক ‘পীর’ হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ ৫৫ জন নাগরিক। তাঁরা এসব ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
৮ ঘণ্টা আগে