
সম্প্রতি ইফতারে আঙুর-আপেলের পরিবর্তে বরই-পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তাঁর এমন পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আপেল-আঙুর দিয়ে ইফতার করা যদি দরকার না হয়, তাহলে আপেল-আঙুরের দোকান বন্ধ করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কে কেমনে ইফতার করবে সেটা তার ব্যাপার। আর সাধারণ মানুষকে যদি বরই দিয়ে ইফতার করতে হয়, তাহলে ঢাকা শহরে যত আপেল-আঙুরের দোকান আছে, তা বন্ধ করেন।
চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এ লড়াইয়ের শেষ কোথায় তা এখনো আমরা নির্ধারিতভাবে বলতে পারছি না। ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি। অনেক নেতা-কর্মী আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন। অনেকে গুম-খুনের শিকার হয়েছেন। তার পরেও আমাদের যে চলার গতি গণতন্ত্র উদ্ধারের, সেই গতিটা থেমে নেই।’
এ অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে নতুন কৌশল নিতে হবে জানিয়ে গয়েশ্বর বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপিকে নতুন কৌশল নিতে হবে। অন্য দেশের দিকে না তাকিয়ে সরকারের পতনে নিজেদেরই মাঠে নামতে হবে।
তিনি বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ বিএনপির পক্ষে। এর পরও আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারিনি। দেশের মানুষ এখনো গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানুষ দেশকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। ওয়ান ইলেভেনে হারিয়ে যাওয়া গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। মাঝে মাঝে মনে হয়, গণতন্ত্র হয়তো দেখে যেতে পারব না।’

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে, সেই প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে সংগঠনের সদস্যসচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।
৩ ঘণ্টা আগে
হাসনাত বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তাঁর জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
৬ ঘণ্টা আগে