
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন শফিকুর রহমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

সরকার গঠনের ৫ মাস পর শরিকদের সঙ্গে টানাপোড়েন দুর করতে নিজেই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মান ভঞ্জন করলেন তিনি...
৯ মিনিট আগে
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
২৪ মিনিট আগে
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের জন্য প্রস্তুত করে রাখা উন্মুক্ত প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে উত্তরার জনগণই সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে...
২১ ঘণ্টা আগে