
সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং মানবাধিকারকর্মীদের ছাড়া বাংলাদেশের এত অগ্রগতি সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, আমাদের ঘাটতি আছে। কিন্তু আমাদের যা অর্জন আছে, তা সারা পৃথিবীকে দেখাবার মতো।
আজ সোমবার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়।
গওহর রিজভী বলেন, আমরা কয়েকটা জায়গায় অনেক পিছিয়ে আছি। আমাদের মাইনোরিটি, উপজাতিরা অনেক পিছিয়ে আছি। তাদের এগিয়ে নিতে না পারলে আমাদের অর্জন পূর্ণ হবে না।
এ সময় সাংবাদিকেরা র্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করলে গওহর তা এড়িয়ে যান। তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম। এখন এ বিষয়ে কথা বলব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। তিনি বলেন, আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন হচ্ছে।
একাত্তরে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কত নারী অধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলো ভুলে গেলে চলবে না। বাংলাদেশ নারী ক্ষমতায়নের মডেল রাষ্ট্র। অমর্ত্য সেন এটাই বলেছিলেন। আমি বলব বাংলাদেশ সংগ্রামেরও মডেল।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সামাজিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি যখন এক সঙ্গে কাজ করতে পেরেছে তখনই বাংলাদেশ এগিয়ে গেছে। আমরা মধ্যম আয়ের স্বপ্ন দেখছি। এটা শুধু অর্থনৈতিক স্বপ্ন নয়। এটা নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গেও সম্পৃক্ত।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের দেশে বহু মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। করোনায় দেখা গেছে হাজার হাজার শিক্ষার্থী স্কুল থেকে হারিয়ে গেছে ৷ এদের মধ্যে ৭০ শতাংশই মেয়ে। বাল্যবিয়ের কারণেই এমনটা হয়েছে দেখা যাচ্ছে। এদের আবারও স্কুলে ফিরিয়ে আনতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম ভিডিও বার্তায় বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের যারা নিহত হয়েছিলেন এবং চার নেতার হত্যাকাণ্ডের ঘটনা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। যে বঙ্গবন্ধু সারা জীবন মানবাধিকার চর্চা করে গেছেন, তিনি এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার সম্মুখীন হয়েছেন।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, কিছুদিন আগে পার্বত্য অঞ্চলে গিয়ে আমি দেখেছি নারী-পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের খুব ভালো লেগেছে এটা দেখে। সবার একসঙ্গে কাজ করার কারণেই বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক তারিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা

জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
২১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
২১ ঘণ্টা আগে