
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনারা (সরকার) অত্যাচার ভয় দেখিয়ে বিরোধী দল ও মতকে বন্ধ করতে পারেন। কিন্তু আমেরিকা, জার্মান, ব্রিটেনের মুখ বন্ধ করবেন কীভাবে? তারা কী দেখে না? তারা সবই দেখছে।’
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক দোয়া ও আলোচনাসভায় অংশ নিয়ে আজ সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, র্যাবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএনপির ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, সুমনসহ অসংখ্য নেতা-কর্মীদের কালো মাইক্রোবাস দিয়ে তুলে নিয়ে গেছে। এগুলো কি আশপাশের মানুষ দেখে না?
দেশের মানুষকে রক্তচক্ষু দেখাতে পারেন, কিন্তু বিদেশিদের দেখাতে পারবেন না উল্লেখ করে রিজভী বলেন, দেশবাসী আজ দুঃসময়ের মধ্যে দিন যাপন করছে। যারা গণতন্ত্র মুক্তির জন্য লড়াই করছে তারা কেউ ভালো নেই। আজ বিশ্ব মহামারির চেয়ে জাতীয় মহামারিতে বেশি আক্রান্ত দেশ।
বিএনপির এই নেতা বলেন, ‘বিরোধী দল আজ প্রতিবাদ করলে, কর্মসূচি দিলে গুম হতে হয়, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। রেহাই পায় না মিডিয়া কর্মীরাও। তাঁদেরও বন্দী করা হচ্ছে, গুম করা হচ্ছে লাশ।’
রিজভী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সমালোচনা করে বলেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) বললেন, আমেরিকায় প্রতিবছর ৬ লাখ লোক গুম হয়। দুদিন পর আবার বললেন, আমেরিকায় প্রতিবছর এক লাখ মানুষ গুম হয়। আপনার তথ্য দেখলে মনে হয়, আপনি প্রাইমারিও পাস করেননি।’
প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকতে চান উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতার ক্ষুধার জন্য মানুষ হত্যা করা হচ্ছে। মন্ত্রীদের দিয়ে মিথ্যা বলানো হচ্ছে। গোটা দেশ আজ বন্দীশালা। কখন কাকে গুম করবে সেই ভয়ে সব সময় শঙ্কিত থাকে মানুষ।
ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসজাদুল আরিশ ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিম আহমেদ নশু, কেন্দ্রীয় সদস্য হায়দার আলী লেলিন, শফিকুর রহমান মিঠু প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে