
রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বহিষ্কৃত কর্মীরা হলেন শফিকুল ইসলাম, খাইরুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, হামলায় মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই সমালোচনার মুখে পড়ে জামায়াত। পরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ ও বিবৃতি দেওয়া হয়। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে প্রধান করে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত সেই তদন্ত কমিটি আজ তাদের তদন্ত প্রতিবেদন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার কাছে জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে। এটা কতদিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে—আপনাদের, আমাদের...
১ ঘণ্টা আগে
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষাসহ বেশ কিছু ভালো নীতি ও সুপারিশ ছিল। এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পূর্বঘোষিত দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এসব লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।
২ ঘণ্টা আগে
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২১ ঘণ্টা আগে