
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নেমেছে। স্লোগানে মুখরিত চারপাশ। বেলা আড়াইটায় তাদের শোভাযাত্রা শুরুর কথা রয়েছে।
ইতিমধ্যে নয়াপল্টন ও আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বেলা দেড়টা পর্যন্ত এ চিত্র দেখা যায়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই শোভাযাত্রা। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
গতকাল বৃহস্পতিবার দলটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়—শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
এই শোভাযাত্রায় ঢাকায় মানুষের প্লাবন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘র্যালিতে শুধু বিএনপির নেতা-কর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হবে, আর শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানান জাহিদ হোসেন।
৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এই দিবস প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ৭ নভেম্বর বিএনপির দিবস না। সেদিন মানুষ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের ওপর। কারণ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি।

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো তথ্য আসে কিনা তা আজ সন্ধ্যা পর্যন্ত দেখবে নির্বাচন কমিশন (ইসি)। যদি এ সময়ের মধ্যে তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে জোটের আরেক প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী...
৫ ঘণ্টা আগে
আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলেছেন, বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আজ রোববার জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।
১ দিন আগে
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
১ দিন আগে