
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী নীল দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান প্রসঙ্গে সাদা দলের যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনো কোনো বিচার হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, বর্তমান উপাচার্যও সে সময়ের একজন ভুক্তভোগী। তাই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে নীল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দল
১৫ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১৬ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
১৭ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
১৭ ঘণ্টা আগে