
দলীয় পদ হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে রিজভী সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘কেন উনি (শেখ হাসিনা) ক্ষমতা ছাড়ছেন না? কেন উনি গদি ছাড়ছেন না? কারণ উনি গদি ছাড়লে আওয়ামী লীগের সভাপতির পদ কোন সিনিয়র লোক দখল করে নেবেন। এই ভয়ে উনি ক্ষমতা ছাড়ছেন না।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ‘তারা (সরকার) দুর্ভিক্ষের বিলাসিতা দেখে মানুষকে ক্ষুধা, দারিদ্র্য, অর্ধাহার, অনাহারের মধ্য ঠেলে দিয়ে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। দুপুর বেলা অনেক মানুষ এখন ভাতের বদলে একটা বনরুটি আর একটা কলা খেয়ে থাকছে।’
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিএনপির ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী-সরকারের মন্ত্রীদের এমন অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এসব বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। সমস্ত সিন্ডিকেটের মালিক তারাই (সরকার)। তাই এ ধরনের কথা হাস্যকর।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। দলের নীতিনির্ধারকেরা শিগগির সপ্তম কাউন্সিল করার কথা বললেও দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে...
১১ ঘণ্টা আগে
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এখনো সঠিক ক্লু না মেলায় এবং পুলিশ, প্রশাসন ও গোয়েন্দাদের বক্তব্যে গরমিল থাকায় হত্যাকাণ্ডের মূল রহস্য নিয়ে ধোঁয়াশা কাটছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
১৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
১৬ ঘণ্টা আগে