
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি তাঁর শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যের কিংস্টোনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয়। সেদিনই তাঁকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। ২৫ জানুয়ারি ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন তিনি।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা যেদিন অনুমতি দেবেন, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, সেদিন তিনি (খালেদা জিয়া) ফিরবেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা নিয়মিত বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার...
১৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তাজনিত কারণে তাঁর মতিঝিলের অফিসের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
১৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহায় বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দল ও সরকারের বিরুদ্ধে চলমান নানা ‘অপপ্রচার’ প্রতিরোধ এবং সরকারের গত তিন মাসের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈদের সময় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১ দিন আগে
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পরে বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। তারই অংশ হিসেবে বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, বিএনপি এসে আওয়ামী লীগের পথেই হাঁটছে...
২ দিন আগে