
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের নাহিদ এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শেখ হাসিনা প্রকাশ্যেই বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এবং ভারত সরকার তাঁকে সহযোগিতা করছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনকে তলব করে ঘটনার কঠোর নিন্দা জানানো এবং ভবিষ্যতে কী ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে, তা জনগণের সামনে স্পষ্ট করা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান, বিচার ও সংস্কারের প্রশ্নে সরকার আপসকামী ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনগণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধ করবে।
এদিন বিকেলে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ চিত্র প্রদর্শনী দেখতে যান নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। এনসিপি নেতাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নাহিদ ইসলাম বলেন, সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাইয়ের প্রত্যাশা—রাষ্ট্র সংস্কার, গণভোটে হ্যাঁ এর পক্ষের গণনায় এখনো বাস্তবায়ন হয়নি-চুরি করে নিয়ে গেছে।
নাহিদ আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা লড়াই করছি, আমাদের লড়াই করতে হবে। বর্তমান সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বত্র দলীয়করণ করছে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের বাস্তবায়ন হয়নি। তারা স্থানীয় সরকারেও দলীয়করণ করেছে। জুলাইয়ের কর্মসূচিতে গণ-অভ্যুত্থানের আন্দোলনের সমন্বয়কদের মূল্যায়ন করা হচ্ছে না, এমনকি কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে।
বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে উল্লেখ করে নাহিদ বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদের ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও নিরপেক্ষ আচরণ করছেন না। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে সরকার স্বৈরাচার হয়ে উঠবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ধারাবাহিক সংগ্রামের যে জায়গায় আমরা এসেছি, কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন আমাদের এ অগ্রযাত্রা রুখতে না পারে। আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে, আমাদের সামনের সংগ্রামে অগ্রসর হতেই হবে, আমাদের পারতেই হবে।’

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাঁকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
৪ ঘণ্টা আগে
ঝালকাঠিতে নিজ দলের নেতা-কর্মীদের অনৈতিক সুবিধা গ্রহণ ও অপকর্মের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলীয় নেতা-কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাঁর বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের...
২১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া ভারত সরকারের ‘বিবেচনাহীন কর্মকাণ্ড’ বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ৫ আগস্ট দেশের ইতিহাসের এক গৌরবময় দিনে বিদ্বেষ ছড়ানোর সুযোগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লি...
১ দিন আগে