
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেকোনো সময় বিদেশে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আজ ব্রিফিংয়ে এসব কথা বলেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির হালনাগাদ তথ্য জানান তিনি।
দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি না—সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘আমি আগেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে (যুক্তরাজ্য) থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন। দেখার পর উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখনই উনাকে সেই যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সব প্রস্তুতি আছে। কিন্তু মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’
খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নানা কথা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদের মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার জাহিদ হোসেন দলের একজন কর্মী। আমি আপনাদের উনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব।’
চেয়ারপারসনের ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘অন্য কারও ব্রিফিংয়ের প্রতি কোনো কান না দেওয়ার জন্য দল আপনাদের অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজব ছড়ানোর সুযোগ থাকে না।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১২ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে