
আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে রাতভর ফেসবুকে তোলপাড় চলার পর ভোরে বিষয়টিকে ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’ বলে খারিজ করে দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ সোমবার ভোর ৬টার দিকে এবি পার্টির ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানান সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
এতে বলা হয়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তার দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।
ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য দাবি করে গতকাল রোববার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ফুয়াদের মতো দেখতে এক ব্যক্তিকে সেনাবাহিনী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। ওই ব্যক্তি ‘ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার’ হুমকিও দেন।
এই ভিডিও প্রকাশের পর ফুয়াদকে গ্রেপ্তারে দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাতে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতেই মজিবুর রহমান মঞ্জু ক্ষুদেবার্তা পাঠান।

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
৬ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে