
চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যাওয়ার সময় তিনি (খালেদা জিয়া) আবারও বলেছেন, আপনি (ফখরুল) সবাইকে বলবেন, দেশবাসী যেন আমার জন্য দোয়া করেন। আমিও (খালেদা জিয়া) আল্লাহর কাছে দোয়া করি, দেশ ও দেশবাসীকে যেন ভালো রাখেন, কল্যাণ করেন।’
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়। ওই সময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে আমরা বারবার ফ্যাসিস্ট হাসিনাকে অনুরোধ করেছিলাম নেত্রীর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’
মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে খালেদা জিয়া এখন মুক্ত। সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছেন আমাদের নেত্রী খালেদা জিয়া। চিকিৎসার জন্য তিনি এখন লন্ডন যাচ্ছেন। আমরা আশা করছি, সুচিকিৎসা শেষে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।’
খালেদা জিয়া কোন রাজনৈতিক বার্তা দিয়েছেন কিনা—এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক বার্তা হচ্ছে, দেশবাসী যেন ভালো ও সুস্থ থাকে। গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সুসংহত করি।’

আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই।
২ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির দলীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শও করছেন।
১৮ ঘণ্টা আগে
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এ বিষয়ে তাঁকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তাঁর রাজনৈতিক পরামর্শকেরা। তাই তিনি চুপ থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার (৩ জুন) রাতে সামাজিক মাধ্যমে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সদ্য পদত্যাগ করার কথা...
১৯ ঘণ্টা আগে