
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিবেচকের মতো নেওয়া হয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। জ্বালানি তেলের অসম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন দলটির নেতা-কর্মীরা।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হঠকারী সিদ্ধান্ত, যা অবিবেচকের মতো নেওয়া হয়েছে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে। অতি দ্রুত সাধারণ জনগণের কথা বিবেচনা করে তেলের দাম প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
বক্তাদের দাবি, বৈশ্বিক বাজারে তৈলের মূল্য যখন কমেছে, তখন দেশে জ্বালানি তেলের মূল্য কমেনি। সরকারনিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসাজশে আবার গাড়িভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরকার প্রতারণা করবে নিঃসন্দেহে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকেরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মুহিউদ্দীন হামিদী, যুবনেতা আবু নাসের মুসা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ শরীফ, রাসেল আহমদসহ আরও অনেকেই।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৪ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ কারণে মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চে সরকার ও প্রশাসনকে নিরাপত্তা...
১৪ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণ রায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে...
১৪ ঘণ্টা আগে