লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে হারিকেন মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাত ৮টায় মিছিলটি শুরু হয়। কাকরাইল মোড় হয়ে কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরের নেতৃত্বে মিছিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিদ্যুৎ সেক্টরে সরকারের নানা অনিয়মের কঠোর সমালোচনা করেন রিজভী। অবিলম্বে লোডশেডিং বন্ধের জোর আহবান জানান তিনি।
মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল কবির জাহিদ, যুবদল নেতা আলমগীর হোসেন সোহান, মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আখতার হোসেন, মারুফ এলাহী রনি, মঞ্জুরুল রিয়াদ, রিয়াদ রহমান, আব্দুল বাসেদ, সাফি ইসলামসহ আরও অনেকে অংশ নেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে