
বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধ চলছে আজ বুধবার সকাল ৬টা থেকে। অবরোধের সমর্থনে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও স্লোগান দেওয়ার সময় চারজনকে আটক করেছে পল্টন থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম, পরিচয় ও পদ-পদবি জানা যায়নি।
বেলা ১১টার দিকে তাঁদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পার্টি অফিসের সামনে কয়েকজন অবরোধের সমর্থনে মিছিল ও স্লোগান দিচ্ছিলে। সে সময় তাঁদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।’
গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় সহিংসতার কারণে। সমাবেশের মাঝপথে এক দিনের হরতাল ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চ ছেড়ে যান।
এ ঘটনার পরদিন থেকেই বিএনপির কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি প্রহরা, ব্যারিকেড ও কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে তল্লাশি চালাতে। তল্লাশির পর থেকেই এই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যাচ্ছে।
সেই সঙ্গে কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি উপস্থিতি ও কড়া নজরদারি। তবে প্রায় ১৮ দিন পর গতকাল মঙ্গলবার কার্যালয়ের সামনে ও কাছাকাছি পুলিশের অবস্থান এবং তৎপরতা কিছুটা শিথিল হতে দেখা গেছে। এখনো দলটির প্রধান কার্যালয়ের মূল ফটকের তালা খোলা হয়নি।

রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে এবং দলকে সেগুলোর আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড।
২ ঘণ্টা আগে
মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’
৮ ঘণ্টা আগে
দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
১৯ ঘণ্টা আগে