
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৭০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি। প্রার্থী ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
তালিকা অনুযায়ী জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করবেন।
দলের গুরুত্বপূর্ণ অন্য নেতাদের মধ্যে নোয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, চুয়াডাঙ্গা-১ আসন থেকে মোহাম্মদ তৌহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে অ্যাডভোকেট কে এম জাবির, চট্টগ্রাম-৫ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঢাকা-১৫ আসনে বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বাগেরহাট-৪ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, ঢাকা-১০ আসন থেকে অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-৯ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম, ঢাকা-৮ আসন থেকে এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, খুলনা-২ আসন থেকে খান লোকমান হাকিম এবং ঝালকাঠি-১ আসন থেকে মো. সোহরাব হোসেন নির্বাচনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল দলগতভাবে অংশগ্রহণ করবে। আমরা এখন প্রাথমিক তালিকা ঘোষণা করছি। তবে এটি সংযোজন-বিয়োজনও হতে পারে।’
জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘আমরা শুধু একটি সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিজেদের সংস্কারমুখী একটি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

সারের ডিলার নিয়োগপ্রক্রিয়ার উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলারের নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছেন, এমপির মেয়েও ডিলার পেয়েছেন, আবার এমপির শ্যালিকাও পেয়েছেন।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আর সরকার পরিচালিত হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
৯ ঘণ্টা আগে
ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর
১ দিন আগে