
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধান সংস্কার-সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না। তাই আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত মোতাবেক সংবিধান সংস্কার হতে হবে।
অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যের সনদে স্বাক্ষর করা জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাতটি দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও খেলাফত মজলিস এই মতবিনিময়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবিধান সংশোধনে মতামত নিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আজ রোববার বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকের আলোচ্যসূচিতে এই মতবিনিময় সভার বিষয়টি রয়েছে। তবে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যের সনদে স্বাক্ষর করা...
৬ ঘণ্টা আগে
নির্বাচনের আগে সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। লংমার্চের দাবিগুলো বাস্তবায়ন না হলে সংসদের পাশাপাশি রাজপথেও...
১২ ঘণ্টা আগে
১৯৮৬ সালে আওয়ামী লীগ-জামায়াতসহ সব দল এক হয়ে স্বৈরাচার এরশাদের কোলে চড়ে ভোট করেছিল। ওই সময় আমার নেতা বেগম খালেদা জিয়া বলেছিল, স্বৈরাচারের সঙ্গে কোনো আপস নেই।...আন্দোলন সংগ্রাম করে তাদের ঘরে ঢুকিয়ে ১৯৯১ সালে নির্বাচন করে...
১৮ ঘণ্টা আগে
দেশের মানুষের গণরায় উপেক্ষা করে বাংলার ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। আজ শনিবার সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন...
২০ ঘণ্টা আগে