ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরগুনা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। আজ রোববার বরগুনা জেলার আমতলী উপজেলা, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার ও মহিরপুর থানার রাখাইন সম্প্রদায়ের কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে বিতরণ করা এসব উপকরণের মধ্যে ছিল—ধান বীজ, চার ধরনের সবজি বীজ, ডিএপি সার এবং খাদ্য সামগ্রী।
এ সময় দলটির সভাপতি সমীর চন্দ বলেন, ‘কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারে থাকলে দুর্গত কৃষকের পাশে দাঁড়ান। সরকারে না থাকলেও তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগকে পাশে নিয়ে কৃষকের সেবায় ব্রত থাকেন। তাই তো সাম্প্রতিক বিশ্বের সর্বোত্তম কৃষক দরদী নেত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা।’
এ সময় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
২৮ মিনিট আগে
‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
১ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হারাতে বসেছি।’
১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতারা। বৈঠকে প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে সংসদে কথা বলার আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে