Ajker Patrika

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১: ২৪
প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে। তিনি বলেছেন, জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের প্রয়োজনে এই পথ বেছে নেওয়া হবে।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া ঠেকানো গেছে, কিন্তু রাজপথে তাঁকে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের কথা বলার জন্য। আর রাজপথে আছেন মামুনুল হক আর নাসীরুদ্দীন পাটওয়ারী। যদি প্রয়োজন হয়, রাজপথ আর সংসদ একাকার হয়ে যাবে।’

দেশের মানুষ ভালো নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা এখনো রয়েসয়ে কথা বলছি। কিন্তু দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, হাম সংকট—বিরোধী দল সর্বত্র দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে। সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছে। এসব নিয়ে আমরা রাজনীতি করতে চাইনি। কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে।’

ফ্যাসিবাদকে জনগণ প্রশ্রয় দেবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ করছে, প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ, দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরোনো বন্দোবস্ত, পুরোনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায়, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

গণভোটের রায় প্রত্যাখ্যান করলে পরিণতি ভয়ংকর হবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘যতক্ষণ না সরকার গণভোটের গণরায় মেনে নেবে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। যদি সংখ্যাগরিষ্ঠতা, দুই-তৃতীয়াংশ আসন আর গায়ের জোরে গণরায়কে প্রত্যাখ্যান করে, তাহলে তাদের পরিণতিও পুরোনো ফ্যাসিবাদীদের কায়দায় হবে।’

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

হস্তান্তরের আগেই ফাটল সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে

নকল পা সংযোজন ও বিকৃত মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবার

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত