
শহর ও গ্রামাঞ্চলে একই সঙ্গে উন্নয়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘ঢাকা বা গ্রামে ফকিরকে পান্তা ভাত দিলে খেতে চায় না, উল্টো গ্যাস্ট্রিক আছে—আমি পান্তা ভাত খাইতে পারি না বলে ইংরেজি শুনিয়ে দেয়।’
আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির উদ্যোগে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি এ সভা আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, ‘এখন আর পুরোনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও মেলে না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নকে একে একে বাস্তবায়ন করছেন তাঁর কন্যা শেখ হাসিনা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবিরাম কাজ করছেন তিনি। শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করেছেন।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আপনি হেলিকপ্টার দিয়ে যান বা গাড়ি দিয়ে যান এখন আর কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না। এখন লাল-সবুজের ঘর চোখে পড়বে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১৭ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১ দিন আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১ দিন আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১ দিন আগে