
‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘প্রত্যেকটি জাতির একটি নিজস্ব সক্রিয় সংস্কৃতি থাকে। আমরা নিজস্ব সংস্কৃতি লালন এবং ধারণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে। এটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বিজ্ঞানীরা বলছেন ‘‘কালচারাল এগ্রেশন’’ বা ‘‘সাংস্কৃতিক আধিপত্যবাদ।’’ তাঁর মতে, শুধু মুখের বক্তব্য দিয়ে প্রতিবাদ করলে হবে না, বরং সুস্থ সংস্কৃতির বিকাশে যদি উপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হয়, তখনই কেবল একটা জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাঁড় করানো সম্ভব।
শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁর কাছ থেকে শিখব, তাঁকে সম্মান করব। কিন্তু এখন আমাদের কালচার কী শিক্ষা দিচ্ছে? আমাদের কালচার শিক্ষা দিচ্ছে—আমাদের কলেজের প্রিন্সিপাল যিনি, তাকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলা! এই দৃশ্য আমরা দেখি নাই? এটা হলো অপসংস্কৃতির প্রভাব। মানুষকে মানুষ বানাতে হলে, সন্তানদের মানুষ বানাতে হলে আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।’
আল্লাহ শুধু মুসলমান কিংবা মানুষের জন্য কোরআন নাযিল করেননি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এ কোরআন তার তামাম সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনকে যারা অনুসরণ করবে, তারা নিজেরাই সৌভাগ্যবান হবে; যে জাতি অনুসরণ করবে, সে জাতি গৌরবময় হবে; আর যারা এটা ছেড়ে দিবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, অপদস্থ হবে। সেই চিত্রই সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অনেকে।

আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১ দিন আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে