ঢাকা: রোববার দুপুরে মোহাম্মদপুরের রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার হয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। গ্রেপ্তার হওয়ার নিজের ভেরিফাইড পেজে হেফাজত নেতা সাখাওয়াত হোসাইন রাজির গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট করেন তিনি। সেটাই ছিল গ্রেপ্তার হওয়ার আগে তার শেষ পোস্ট।
ওই পোস্টে মামুনুল লিখেছেন, ‘আমার প্রিয় এই বন্ধু (সাখাওয়াত রাজি) এখন বন্দি জালিমের জিন্দানখানায়। বন্দি আরো অনেকেই। আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ’।
তিনি বলেন, ‘আমাদের মঞ্জিল বহু দূর। আমরা সাহস হারাই না। আমরা জানি, সত্যের এ পথ কুসুমাস্তীর্ণ নয়। কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবিলায় আমরা ফোটাই সত্য-সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইলফলক। আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব। আমরা তো জেল-জুলুমই নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দানখানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যগ আর কুরবানীর’।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে