
একাত্তরে পাকিস্তানি আর বর্তমান সরকারের শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অবস্থার অবসানে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনায় তিনি এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘ভয়ংকর এক অরাজকতার মধ্যে আমরা বাস করছি। একাত্তর আর শেখ হাসিনার আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আরেকটি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে এগোতে হবে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আজ অধিকারহারা, স্বাধীনতাহারা। কথা বলা ও চলাচল করার স্বাধীনতা, সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করেছে এই সরকার।’
অনুষ্ঠানে বর্তমান সরকার পতনের ভবিষ্যদ্বাণী করে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘কিছু আলামত দেখতে পাচ্ছি। ঘাবড়াবেন না। বেশি দিন বাকি নাই। অচিরেই এদের (সরকার) পতন হবে। এমন পতন হবে যে, এই দেশে আবারও নিরঙ্কুশ গণতন্ত্র ফিরে আসবে। এই দেশে আবার নিরপেক্ষ সরকার ফিরে আসবে। এই দেশে আবার গণতন্ত্রের চর্চা হবে। হাসিনার পতন নকিং অ্যাট দা ডোর, ভেরি ক্লোজ। বেশি দিন আর নাই।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে