
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী যুবক মোহাম্মদ সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ জুলাই ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডকে তিনি ‘পৈশাচিক ও ন্যক্কারজনক’ বলে আখ্যায়িত করেছেন।
আজ শুক্রবার (১১ জুলাই) এক লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যে-ই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না।’
বিএনপির মহাসচিব আরও বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উল্লিখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্যে সংঘটিত পৈশাচিক ও ন্যক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই, উল্লিখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করুন।’
বিবৃতিতে মির্জা ফখরুল নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আমি নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় নেতাদের উত্তরসূরিদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে শুধু সদস্য সংগ্রহ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক পরিবার, আন্দোলনভিত্তিক সংগঠন এবং সাবেক রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে...
১১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে সদ্য গঠিত কমিটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে ক্ষোভ, অসন্তোষ ও কোন্দল প্রকাশ্য হয়েছে। কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। দেশের বিভিন্ন স্থানে সংক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন।
১২ ঘণ্টা আগে
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।
১৮ ঘণ্টা আগে
জুলাই পরবর্তী নতুন সরকার আসার পরেও আমরা আজ পর্যন্ত শাহবাগের বিচার করতে পারিনি। ফ্যাসিবাদবিরোধী সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। বিভিন্ন সময়ে তারা আল্লাহ-রাসুল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা ও রাষ্ট্র একসঙ্গে কাজ করেছিল...
১৮ ঘণ্টা আগে