
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। এর আগে রাত ৮টায় তাঁর গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে তাঁকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, এ বিষয়ে সব নেতা-কর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করা যাচ্ছে।’
এদিকে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন ঢাকায়। গতকাল সোমবার রাত সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে যুক্তরাজ্য নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্রটি আরও জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি থাকছেন তিনি ছাড়া আরও ১৬ জন আরোহী। এর মধ্যে পাইলটসহ কেবিন ক্রু ৮ জন এবং চিকিৎসকসহ বিশেষজ্ঞ টিমের ৮ সদস্য।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে