
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টিকে জোটে যুক্ত করার তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ টি এম মাছুম।
এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগেও জামায়াত জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ সময়ে আসন সমঝোতার আগে জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, ‘আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্য বিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো।’
এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, ‘লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যোগদান করেছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ১৮ দলীয় জোটে (সাবেক বিএনপি জোট) জামায়াতে ইসলামীসহ দীর্ঘদিন কাজ করেছি। আমরা ২০ বছর একসঙ্গে কাজ করছি। আমরা নীতি নৈতিকতার কাছে আমরা পরীক্ষিত, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি।’

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।
৫ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
৭ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী, তাঁর বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না।’
১০ ঘণ্টা আগে
এ সময় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’
১০ ঘণ্টা আগে