
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনেই বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী দেওয়া বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। আজ সোমবার সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি।
সুফীবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব তাহেরী বলেন, ‘এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা জানেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও সুপ্রিম পার্টি— তিনটি দল মিলে আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। আরো কিছু দল আছে তারাও একাত্মতা পোষণ করবেন বলে আমি আশা করি।’
তিনি আরো বলেন, ‘এদেশের শতকরা ৬৫ ভাগ জনতা সুফিবাদী তরিকাপন্থী মানুষ। আমি মনে করি, তরিকাপন্থীরা যেভাবে এই দেশকে ধারণ করে এবং তরিকাপন্থীরা যেভাবে দেশের ধর্মকে ধারণ করে, এই দেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শিথিল করতে হয়, শান্তিপ্রিয় করতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূল থিমটা আছে, এই থিমটার রাজনৈতিক প্রয়োগ করা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে এবার বৃহত্তর সুন্নি জোট সিদ্ধান্ত নিয়েছে ৩০০ আসন প্রার্থী দেবে।’
দেশবাসীর ও সুন্নি জনতার প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন, ‘এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মকে সুন্দর করে সম্প্রীতির মাধ্যমে সকল শ্রেণীর ভেদাভেদ সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের মূল বার্তাগুলো যদি আমরা যদি পৌঁছাতে পারি এবং দেশবাসী, জনগণ যদি আমাদেরকে ইনশল্লাহ সম্মতি দেয় ইনশল্লাহ আশা করছি আমরা ভালো কাঙ্খিত ফল পাব।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তাহেরী প্রাইভেট কারে করে রংপুরে যান। রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনছারীয়া কাদেরীয়া দরবার শরিফে তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানি সংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
৩৪ মিনিট আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৪ ঘণ্টা আগে