
আবারও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরও আংশিক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সদস্যসচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বরিশাল মহানগরে বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এর আগে ১৪ জুন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়। একই দিন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
হামের টিকার অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। হামে আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্নার চালু এবং টিকা অবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচার; মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগের...
৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী...
৭ ঘণ্টা আগে
সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি...
৯ ঘণ্টা আগে