
গণফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশের মালিক জনগণ। সরকার সেই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে চায়। আমাদের সচেতন হতে হবে। দেশের মালিকানা রক্ষা করতে হবে।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আজ শনিবার নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, সমাজে নারীদের একটি বড় ভূমিকা রয়েছে। নারীদের সংগঠিত করতে হবে। কারণ দেশের সেবায় ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। কোটিপতিরা নির্বাচিত হলে তারা নিজেদের স্বার্থে কাজ করবে। লুটপাট করে নিজেদের পকেট ভারী করবে।’
ড. কামাল বলেন, ‘দেশের মালিক জনগণ। সরকার দেশের জনগণের সমর্থন ছাড়াই টিকে থাকাতে চায়। সরকারের এই চাওয়া রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটাধিকার রক্ষা করতে হবে।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সাংবাদিক ভাইদের সচেতন থাকতে হবে। কোথায় কী হচ্ছে তুলে ধরতে হবে।’
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সংসদ সদস্য মোকাব্বির খান, রেজওয়ানা চৌধুরী, সুরাইয়া বেগম ও মোস্তাক আহমেদ।
আকবর আলি খান বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমার কোনো আস্থা নেই। আর সার্চ কমিটির কোনো কাজ নেই। কারণ যাঁদের নির্বাচন করা হবে, তাঁরা কোনো না কোনো রাজনৈতিক দল করেন। আবার যদি দল না-ও করেন, তার পরও তাদের ওপর মানুষ আস্থা রাখবে না।’ বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই বলে মন্তব্য করেন আকবর আলি খান। তিনি বলেন, ‘কোনো কমিটি দিয়ে কাজ হবে না। সার্চ কমিটি আদৌ কোনো কাজ করছে না।’
সেমিনারে ইভিএমে ভোট নেওয়া বিষয়ে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেন, ‘ইভিএমে ভোট হলে আন্তর্জাতিক মহল দেখবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। কারণ, আপনি ভোট দেবেন কলমে, কিন্তু ভোট হবে নৌকায়। কারণ, সেখানে কোনো পেপার ডকুমেন্টস নেই। আমার মনে হয় সরকার সামনের নির্বাচনে বিরোধী দলগুলোকে নিরাপদভাবে মিছিল-মিটিং করতে দেবে। কিন্তু তারা আসল খেলা দেখাবে ইভিএমে।’
আসিফ নজরুল মনে করেন, নির্বাচন সব সংকটের সমাধান দেবে না। তবে সংকটের মাত্রা কমে আসবে।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১০ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে