
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর নির্দেশেই জোবাইদার লিভ টু আপিল খারিজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘জোবাইদা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে, সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে, আপনি সেইভাবে গাড়ি চালান। যদি বলে ডানে চালান, আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সামাজিকভাবে হেয় করার জন্য জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারা দেশে জ্বলে উঠবে।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেয়া প্রমুখ।

মৌলভীবাজার-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ চা-শিল্প রক্ষার প্রশ্নে বলেছেন, ‘বাংলাদেশে ২০০টির বেশি চা-বাগান আছে, কিন্তু শিল্পটি এমন সংকটে পড়েছে যে মেডিকেলের ভাষায় একে এখন সিসিইউতে বলা যায়। এবার সমাধান না হলে আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে।’
৫ ঘণ্টা আগে
আজ সোমবার বিষয়টি নিয়ে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর নতুন করে আলোচনার গুরুত্ব রাখে কি না, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে দেখি সব তেল আছে; কিন্তু বাইরে তেল নেই। জ্বালানি ইস্যুটি এ মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টি পাশ কাটিয়ে গেলে...
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফাহমিদা হক। তিনি বহুল প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের সহধর্মিণী।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আজ সোমবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে...
৭ ঘণ্টা আগে