
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু—এ অভিযোগে সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে তাঁর পদ স্থগিত করেছে সংগঠনটি।
গতকাল শুক্রবার রাতে সর্বপ্রথম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে অপুর বিপক্ষে চাঁদা দাবির এ অভিযোগ তুলে ধরেন। পরে চাঁদা দাবির একটি ফোনালাপ এ প্রতিবেদকের হাতে আসে।
ফোনালাপ থেকে শোনা যায়, দুই পক্ষের মধ্যে চাঁদার পরিমাণ নিয়ে কষাকষি চলছিল। প্রথমে অভিযুক্ত অপু ৫০ হাজার টাকা দাবি করে। প্রত্যুত্তরে ইন্টারনেট ব্যবসায়ী বলেন, এ পরিমাণ অনেক বেশি হয়ে যায়। অফিস দিতে পারবে না। এ সময় ব্যবসায়ী ২০ হাজার টাকা দিতে সম্মত হন। পরে অভিযুক্ত অপু ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে বলেন, ‘দিতে পারলে, টাকা নিয়ে দেখা করবে।’
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়া অপু বলেন, ‘আমি অভিযোগের বিষয়ে বক্তব্য প্রস্তুত করছি। এখনই কিছু বলতে চাচ্ছি না। পরে জানাব।’
এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত অপুর সদস্যপদ স্থগিত করা হয়। সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে এটি করা হয়েছে। এ ছাড়া, অভিযুক্তকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চাঁদা দাবির অভিযোগে সদস্যপদ স্থগিত হওয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘গোলাম কিবরিয়া অপুর বিষয়ে আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। তাঁর বিষয়টি নিয়ে হাউস টিউটরগন এবং প্রক্টরিয়াল টিম কাজ করছে। তাঁরা এ বিষয়ে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেবেন।’
আরও খবর পড়ুন:

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১২ ঘণ্টা আগে
বেসরকারিকরণের নামে জাতীয় জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বসুন্ধরাসহ মাফিয়া করপোরেট গোষ্ঠীর হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখার...
১৩ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
১৩ ঘণ্টা আগে