
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে গণফোরামের দুজন প্রতিনিধি উপস্থিত থাকলেও তাঁরা তাতে স্বাক্ষর করেননি। দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে’ তাঁরা স্বাক্ষর করেননি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে পরে তাঁরা সনদে স্বাক্ষর করবেন।
গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্যে উল্লেখ ছিল, সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদ সংশোধন করা হবে এবং সংশ্লিষ্ট ৫ম (বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ), ৬ষ্ঠ (বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা) এবং ৭ম (স্বাধীনতার ঘোষণাপত্র) তফসিল সংবিধানে রাখা হবে না।
গণফোরামের পক্ষ থেকে তখন জানানো হয়, ৭ম তফসিল বাদ দিলে সনদে স্বাক্ষর করবে না তারা।
বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে গতকাল বৃহস্পতিবার ৭ম তফসিল বাদ দেওয়ার প্রস্তাব থেকে সরে আসে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাক্ষর অনুষ্ঠানের পর দলগুলোর কাছে দেওয়া চূড়ান্ত জুলাই সনদে সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদের ৭ম তফসিলের উল্লেখ থাকতে দেখা যায়।
আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বাক্ষর থেকে বিরত ছিলাম। কারণ, আমরা বলেছিলাম ১৫০ (২) অনুচ্ছেদের ৭ম তফসিল তথা স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়া যাবে না। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। কারণ, আমরা প্রথমে (স্বাক্ষরের আগে) চূড়ান্ত (জুলাই সনদ) কপিটি পাইনি। অনুষ্ঠান শেষে সেটি সরবরাহ করা হয়েছে। আমাদের দাবি পূরণ হয়েছে। এখন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আজকে আমরা বিরত ছিলাম।’
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ৩০টি রাজনৈতিক দল ও জোটের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
২০ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
২০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
২ দিন আগে