
একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ফলে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠকে এমন মত ব্যক্ত করেছেন তারেক রহমান। বৈঠক শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান বলেছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বলে আসছেন, একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না।’
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন, উগ্র ও সাম্প্রদায়িক শক্তির উত্থানসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘প্রধানত খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর সন্তান হিসেবে তারেক রহমান এবং শোকাহত পরিবার ও দলের প্রতি সমবেদনা জানাতেই আমরা এই বৈঠকে গিয়েছি। তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর দেশে ফিরে মাতৃবিয়োগের শোকের মুখোমুখি হয়েছেন; এই শোকের সময়ে আমাদের সহমর্মিতা ও সমবেদনা জানানোই ছিল মূল উদ্দেশ্য।’
বৈঠকে কী আলোচনা হয়েছে, এ প্রসঙ্গে বজলুর রশীদ বলেন, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির যে উত্থান দেখা যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তারেক রহমানের অভিমত ব্যক্ত করে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘তারেক রহমান বলেছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বলে আসছেন, একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। সে কারণেই নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে।’
বৈঠকে তারেক রহমান দেশে সব মত ও বিশ্বাসের মানুষ থাকবে বলে জানিয়েছেন। এ বিষয়ে বজলুর রশীদ বলেন, ‘তারেক রহমান বলেছেন, এই দেশে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী—সবাই থাকবে এবং সবাইকে নিয়েই আমাদের এগোতে হবে। একটি উদার, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা তাঁদের আছে। মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের দিকেও যেতে চান।’
বজলুর রশীদ আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) বলেছেন, দেশে বিরোধী দল থাকবে, মতপার্থক্য থাকবে। আমাদের সঙ্গে অনেক বিষয়ে ভিন্নমত থাকতে পারে, সেটা স্বাভাবিক। তবে জনগণের প্রশ্নে, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে। তিনি একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার কথা বলেছেন।’
বৈঠকে যুক্তফ্রন্ট সহনশীলতার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘আমরা বলেছি, দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, যেখানে রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ও দার্শনিক সহনশীলতা থাকবে, যা গণতন্ত্রের পূর্বশর্ত। একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথাও আমরা তুলে ধরেছি।’
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হারুন অর রশীদ বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সাথে ও সৎভাবে কাজ করে গেছেন...
৩ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে