
চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবিরের সফলতা অর্জন করায় অনেকে দিশেহারা। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব তাদের মগজের ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ইতিমধ্যে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবির সফলতা অর্জন করার পর অনেকে দিশেহারা হয়ে গেল। আবার জিকির শুরু হলো এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। যারা এই প্রভাব পড়া সহ্য করতে পারে না তারা প্রতিদিন প্রতি রাত টেলিভিশনে টক শোতে গিয়ে বারবার জিকির কেন করছে?—এটাই প্রমাণ করে যে, এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব তাদের মগজের ওপর পড়েছে। আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয় পড়েছে।
জামায়াত আমির বলেন, ‘দেশের আপামর জনগণ পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। নতুন রাজনীতি চায়। জনগণ সংস্কার চায়, নতুন বাংলাদেশ চায়। আর নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই ফর্মুলায় জনগণ আর কোনো দলের পক্ষপাতদুষ্ট কোনো সরকার দেখতে চায় না।’
তিনি আরও বলেন, ‘অনেকে আমাদের কোণঠাসা করার চেষ্টা করে। তারা বলে—জামায়াত যেহেতু ইসলামি দল, সে কারণে অন্য দলের লোকেরা তাদের হাতে নিরাপদ না। আমি মহান আল্লাহর ওপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে জামায়াতের কোনো নেতা কোনো অন্য ধর্মের লোকের ওপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, ইজ্জতের ওপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদের তা বলে দিন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না।’
তিনি বলেন, ‘এই রাস্তায় (নির্বাচনে) অনেকে সফল করতে পারবে না চিন্তা করে, জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে, কোন কোন জায়গায় পুরোনো সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে। আপনাদের হামলাই প্রতিটি মায়ের হৃদয়ে জামায়াতে ইসলামীকে পৌঁছে দেবে।’
জামায়াত আমির বলেন, ‘যারা মসজিদে কোরআন চর্চা সহ্য করেন না, এর জবাব অতীতে যারা এমনটা করেছে তারা পেয়েছে, আপনারাও পাবেন। কোথাও আমাদের প্রচার উপকরণ ছিঁড়ে ফেলা হচ্ছে। পোস্টার-বিলবোর্ড উধাও করতে পারবেন। দেয়ালের গাছের পোস্টার আপনি ছিঁড়ে ফেলতে পারবেন। কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে, সেটা ছিঁড়তে পারবেন না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান।

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান এড়িয়ে উল্টো আরেকটি প্রস্তাব আনার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গতকাল বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
৩ ঘণ্টা আগে
‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন...
৬ ঘণ্টা আগে
অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এই রকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্ল্যানের শেষ পেরেক ছিল আমেরিকার সঙ্গে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা...
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
৮ ঘণ্টা আগে