
রাজধানীর শাহবাগ থানা এলাকায় মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তাঁদের অব্যাহতি দেন।
আরও যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব, সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে ৭০ জনকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল মামলায় হাইকোর্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আগের দিন ১১ ডিসেম্বর শাহবাগ থানার হাইকোর্ট মাজার গেট-সংলগ্ন এলাকায় আসামিরাসহ বিএনপির নেতা-কর্মীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করেন। এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করেন।
এ ঘটনায় শাহবাগ থানার এসআই ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ১০ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে একের পর এক মামলায় অব্যাহতি পাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে দলীয়করণের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া...
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের মানুষের ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি..
১৭ ঘণ্টা আগে