
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।
আজ বুধবার বিকেলে তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে আতাউর রহমান সরকার নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় পোস্টার, ব্যানারও সাঁটিয়েছিলেন। কিন্তু প্রচার-প্রচারণা শুরুর ১৭তম দিনে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি।
এ বিষয়ে আতাউর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের একতরফা নির্বাচন, আমাদের অফিস ভাঙচুর, কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বর্তমানে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলির মধ্যে এখন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা টিকে রইল।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে