
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় দলের সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার দলটির শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীনের সই করা নোটিশটি শিরীন আক্তারের কাছে পাঠানো হয়।
নোটিশে বলা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।
‘এ ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।’
গত ফেব্রুয়ারির শেষে এনসিপির আত্মপ্রকাশের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী। জুলাই আন্দোলনের সময় তাঁর ছেলে গোলাম রাশেদ তমাল আহত হয়েছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
১১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি...
১২ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
১৪ ঘণ্টা আগে