
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরই) থেকে অবরুদ্ধ অবস্থায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ডিআরইউ মিলনায়তনে আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীকে নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ ও লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রথম কর্মসূচি হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল।
অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। তাঁরা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো’ স্লোগান দিতে দিতে গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁরা আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ এলে তাঁদের কাছে অবরুদ্ধ ব্যক্তিদের তুলে দেন।
রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়।
ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল পড়ে থাকতে দেখা যায়। সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোককে হট্টগোল করতে দেখা যায়।
আরও খবর পড়ুন:

আমরা বলতে চাই—মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, ৭ মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না...
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন...
৩ ঘণ্টা আগে
পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নেওয়া কঠিন হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি
৬ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। ভাববে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
৬ ঘণ্টা আগে