
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
তাসমিয়া বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত ১৬ বছরে আমরা দেখেছি বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এ রকম হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তাসমিয়া বলেন, ‘আমাদের দলীয় নিবন্ধন গত ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিল। হাইকোর্ট থেকে আমাদের শুনানি শেষে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। নির্বাচন কমিশন যদি কোনো কারণে আপিল করে, সে বিষয় আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’
১৯ মার্চ রাজনৈতিক দল হিসেবে জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী নীল দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চিহ্নিত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সদস্যদের ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা...
১৪ ঘণ্টা আগে
গ্যাস-সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
২ দিন আগে