
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক। সোমবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হককে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার আজকের পত্রিকা জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রুকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তাঁর মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।
এই জামায়াত নেতা আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পাওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তাঁর পদ পেতে বাধা হয়নি। চাকরি ছাড়লে আবার স্বপদে বহাল রাখা হবে।
সদ্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটারি এনামুল হক বলেন, ‘সর্বসম্মতিক্রমে আমাকে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সত্য। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
৩ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
৪ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৬ ঘণ্টা আগে