
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।
বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ আশ্বাস দেন, আসন সমঝোতার ভিত্তিতে তাঁরা বিএনপির সঙ্গে সারা দেশে ঐকমত্যের ভিত্তিতে একে অপরের সহযোগিতা করবেন। এ সময় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দী, সিনিয়র নায়েবে আমির আব্দুর রউফ ইউসুফী, জুনায়েদ আল হাবিব ও মনির হোসেন কাসেমীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদের, সিনিয়র চেয়ারম্যান জুবায়ের আহমেদ, মহাসচিব সাখাওয়াত হুসাইন রাজী, যুগ্ম মহাসচিব শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মজির মুজিব, নির্বাহী সদস্য আবু সায়েম খালেদ, নির্বাহী সদস্য জাবুয়ের বিন মুহসীন, নির্বাহী সদস্য আলেম আল হুসাইন।

আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১ দিন আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে