
বর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা জানান তিনি।
বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। বর্তমানে দেশে শ্রমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত। অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। আরও অসংখ্য শ্রমিক বেকার হওয়ার আশঙ্কায়, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। অনেক চাকরিচ্যুত শ্রমিক তাঁদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত।
মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে দৃপ্তশপথের দিন উল্লেখ করে মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের শ্রমিকশ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা। সাহসের সঙ্গে সত্যের পথে অবিচল থাকতে শেখায়।
চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনাসহ তাদের পুনর্বাসনের বন্দোবস্ত ও বন্ধ মিল-কারখানা চালু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সহজলভ্য করা ও শ্রমিকদের কার্ড দিয়ে সে দ্রব্য পাওয়ার সুব্যবস্থা করার দাবি জানান জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
১১ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
১২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১ দিন আগে