
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়।
দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব এবং সদস্যসচিব হিসেবে সালেহ উদ্দিন সিফাত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাড. হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, সাদিয়া ফারজানা দিনা, মো. আতাউল্লাহ, মোল্যা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার, ড. জাহেদুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, আবু সাঈদ লিয়ন, গোলাম মর্তুজা সেলিম, মোস্তাক আহমেদ শিশির, সানাউল্লাহ খান, মেহেরাব হোসেন সিফাত, ভীম্পাল্লী ডেভিড রাজু, সাদ্দাম হোসেন, নাভিদ নওরোজ শাহ, আরিফুর রহমান তুহিন, আমিরুল ইসলাম, সাগর বড়ুয়া, মো. মাহবুব আলম, আসাদ বিন রনি, প্রীতম সোহাগ, নাহিদ উদ্দিন তারেক, মিয়াজ মেহরাব তালুকদার।
বাকি সদস্যরা হলেন—আব্দুল্লাহ আল মুহিম, খায়রুল কবির, অ্যাড. মনজিলা ঝুমা, ডা. মিনহাজুল আবেদীন, সাকিব শাহরিয়ার, নয়ন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ফাহিম রহমান খান পাঠান, ইমরান নাঈম, মো. ওমর ফারুক, আসাদুল ইসলাম (মুকুল), ফিহাদুর রহমান দিবস, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. আব্দুল মুনঈম, ইনজামুল হক, এহসানুল মাহবুব জোবায়ের, আব্দুল্লাহিল মামুন নিলয়, জাহিদুল ইসলাম সৈকত, মাহবুব ই খোদা, তৌহিদ হোসেন মজুমদার, রফিকুল ইসলাম কনক, মো. আরিফুল দাড়িয়া, ইনজিমামুল ইসলাম, অ্যাড. মো. ছেফায়েত উল্যা, সাইফুল ইসলাম, ইয়াহিয়া জিসান, মো. সোহেল রানা, জাওয়াদুল করিম, ইফতেখারুল ইসলাম, যায়েদ বিন নাসের, সালাউদ্দিন জামিল সৌরভ, জুবাইরুল আলম মানিক ও খন্দকার খালেদা আক্তার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সমাবেশ, সাংগঠনিক সভা এবং সাংস্কৃতিক আয়োজন থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে ‘পিটিয়ে’ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে করা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য চুক্তি জাতীয় সার্বভৌমত্বের ওপর ‘নজিরবিহীন আক্রমণ’ বলে জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অবিলম্বে নির্বাচিত সরকারকে এই ‘অবৈধ’ চুক্তি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে